নিম্নচাপের কারনে গাদিয়াড়া লঞ্চ পরিষেবা বন্ধ - The News Lion

নিম্নচাপের কারনে গাদিয়াড়া লঞ্চ পরিষেবা বন্ধ




দি নিউজ লায়ন ;   দক্ষিণবঙ্গের নিম্নচাপের ভ্রুকুটি। আর তার জেরেই ষষ্ঠীর সকাল থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। করোনা আতঙ্কের মাঝে নিম্নচাপের এই অশনিসংকেত পুজোর আনন্দ মাটি হতে বসেছে বাঙালির। এদিকে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই সতর্ক প্রশাসন। 


প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই মহাকুমা কন্ট্রোলরুম খোলার পাশাপাশি একাধিক জায়গায় মাইকিং করে জনগণকে সতর্ক করা শুরু হয়েছে।অন্যদিকে নিম্নচাপের প্রভাবে নদীর উত্তাল হওয়ার আশংকায় বৃস্পতিবার থেকেই শ্যামপুরের গাদিয়াড়া লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হলো।


হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি সূত্রে খবর বৃহস্পতিবার ও শুক্রবার গাদিয়াড়া থেকে গেঁওখালি ও নুরপুর লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হবে পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে লঞ্চ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.